ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ ওসি কসবা থানার নাজনীন সুলতানা, গৌরব বাড়ালেন এএসআই আমান উল্লাহ

পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীল নেতৃত্বের স্বীকৃতি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন কসবা থানার সুযোগ্য ওসি নাজনীন সুলতানা। ডিসেম্বর ২০২৫ মাসের সার্বিক কর্মমূল্যায়নের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং চেকপোস্ট ব্যবস্থাপনায় দক্ষতার জন্য তিনি এই সম্মাননা অর্জন করেন।

শনিবার (১১ জানুয়ারি ২০২৬) ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠত্বের পুরস্কার গ্রহণ করেন ওসি নাজনীন সুলতানা। তাঁর এই অর্জনে কসবা থানা তথা পুরো উপজেলার মানুষ গর্বিত।

একই সঙ্গে কসবা থানার আরেকটি গৌরবোজ্জ্বল অর্জন হলো— থানায় কর্মরত এএসআই মো. আমান উল্লাহ জেলার শ্রেষ্ঠ পরোয়ানা তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন। পরোয়ানা তামিলে দক্ষতা, সততা ও নিরলস পরিশ্রমের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা তাকে প্রদান করা হয়, যা কসবা থানার সামগ্রিক কর্মদক্ষতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।

স্থানীয় সূত্র জানায়, ওসি নাজনীন সুলতানার নেতৃত্বে কসবা থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। অপরাধ প্রতিরোধ, জনবান্ধব পুলিশিং এবং নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। অপরদিকে এএসআই আমান উল্লাহর কার্যকর পরোয়ানা তামিল কার্যক্রম অপরাধীদের আইনের আওতায় আনতে সহায়ক হয়েছে।

এই সাফল্যে টিম কসবা থানার পক্ষ থেকে অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা ও এএসআই মো. আমান উল্লাহকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। পুলিশ প্রশাসনের এই অর্জন আইনশৃঙ্খলা রক্ষায় আরও উদ্দীপনা ও প্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কসবা থানার এই গৌরবজনক সাফল্যে এলাকাবাসী, জনপ্রতিনিধি ও সুধীজনেরা সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এমন দায়িত্বশীল ও মানবিক পুলিশিং প্রত্যাশা করছেন।

কসবা থানা অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা যোগদানে সাথে সাথে কসবা টিভি একটি নিউজ করেছিলেন। কসবাবাসী তার কাছে প্রত্যাশা আর প্রাপ্তির কথা বলেছিলেন।
আকলিমা রশীদ ঢালী,কসবা টিভি নিউজ ডেস্ক:
নিজস্ব প্রতিবেদক

