কসবায় এস আই ফারুক হোসেনের জালে ১৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, মোটরসাইকেল জব্দ

কসবা টিভি ডেস্ক :
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের
গতকাল রাত সাড়ে ১০টার দিকে কসবা থানা পুলিশের একটি দল এসআই মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে উপজেলার ১০নং বায়েক ইউনিয়নের চারুয়া মধ্যপাড়া এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে হাজী সোলেমানের বাড়ির উত্তর পাশে ইটের সড়কের উপর থেকে মোঃ জামশেদ ওরফে জমসেদ (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার দখল থেকে ১৬ কেজি গাঁজা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আটককৃত জামশেদের বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের নারায়ণপুর উত্তরপাড়ায় বলে জানা গেছে।পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে জব্দ করা হয়েছে।

কসবা থানা অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তা।
নিজস্ব প্রতিবেদক

