কসবায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
ছবি-সংগৃহীত
স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা করা হয়।

সকালেই উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর উপজেলা মাঠে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে। এতে অংশগ্রহণ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কুচকাওয়াজে শৃঙ্খলা, দেশপ্রেম ও মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

দিবসটি উপলক্ষে আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, স্বাধীনতার সঠিক মূল্যায়ন করতে হলে

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।
এছাড়াও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দোয়া মাহফিল।
কসবার সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিবসটি উৎসবমুখর পরিবেশে উদযাপিত

নিজস্ব প্রতিবেদক

