কসবা কুটি রাণীয়ারা তরুণী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

কসবা প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের রাণীয়ারা কাঠের পুল এলাকা থেকে সুবর্ণা আক্তার (১৯) নামের এক তরুণী নিখোঁজ হয়েছেন। তিনি নাছির হোসেন সাগরের মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (তারিখ উল্লেখযোগ্য) দুপুর আনুমানিক ১২টার দিকে নিজ বাড়ি থেকে গোসল করার কথা বলে বের হয়ে আর ফিরে আসেননি সুবর্ণা। এরপর থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবারের সদস্যরা জানান, সুবর্ণা আক্তার মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং গত প্রায় ৮ মাস ধরে তাকে শিকলবন্দি অবস্থায় রাখা হয়েছিল। তিনি পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন।
নিখোঁজের ঘটনায় পরিবার গভীর উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন পার করছে। কেউ যদি সুবর্ণা আক্তারের সন্ধান পেয়ে থাকেন, তাহলে দ্রুত ০১৮৬২০৫৬৩৪৪ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
স্থানীয়দেরও এ বিষয়ে সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।
নিজস্ব প্রতিবেদক

