বুড়িচংয়ে ‘শিক্ষা শক্তি ঐক্য পরিষদ’-এর বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠিত: মেধাবীরাই আগামীর সম্পদ

বুড়িচং থেকে সংবাদদাতা:
কুমিল্লার বুড়িচং উপজেলায় মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ যোগাতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘বুড়িচং উপজেলা শিক্ষা শক্তি ঐক্য পরিষদ’ আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৬-এর বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (০২ মে) ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন হোটেল মিয়ামীর কনভেনশন হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এ টি এম মিজানুর রহমান।


প্রধান মেহমানের বক্তব্যে এ টি এম মিজানুর রহমান বলেন, “এই মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান শুধু পুরস্কার বিতরণ নয়, এটি জাতির ভবিষ্যৎ নির্মাতাদের সম্মাননা জানানোর এক অনন্য আয়োজন। তোমাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে এই শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়বে।”
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও ইসলামিক গবেষক ড. মোঃ শাহ জালাল, যিনি সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, “মেধা শুধু পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ নয়; প্রকৃত মেধা হলো সৃজনশীলতা, মানবিকতা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা। শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ না থেকে একজন সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তারা আরও উল্লেখ করেন যে, শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের ত্যাগ ও নিরলস পরিশ্রম রয়েছে। তারা শুধু পাঠদানই করেন না, বরং শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধের ভিত গড়ে দেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:শাহজাদা আহম্মেদ রনি (সিআইপি), ম্যানেজিং ডিরেক্টর, জিহান ফুটওয়্যার প্রাইভেট লিমিটেড।
হাজি মোঃ কবির হোসেন, সাধারণ সম্পাদক, বুড়িচং উপজেলা বিএনপি।জাবেদ কাউছার সবুজ, সাবেক চেয়ারম্যান, বুড়িচং সদর ইউনিয়ন ও আহ্বায়ক, উপজেলা যুবদল।এ কে এম সাইফুল ইসলাম টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক, বুড়িচং উপজেলা বিএনপি। আমির হামজা অরুন, সাবেক সাধারণ সম্পাদক, বুড়িচং উপজেলা ছাত্রদল। ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক।
সভাপতিত্ব ও সঞ্চালনা বুড়িচং উপজেলা শিক্ষা শক্তি ঐক্য পরিষদের সভাপতি মোঃ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আবদুর রব। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে মেধা বৃত্তি ও সম্মাননা সনদ তুলে দেন অতিথিরা। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক

