আশুগঞ্জে প্রাইভেটকার ভর্তি ভারতীয় চকলেট উদ্ধার, গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার মো: হাবিব খান
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে একটি প্রাইভেটকার ভর্তি বিপুল পরিমাণ চোরাচালানকৃত ভারতীয় চকলেটসহ দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে টোলপ্লাজা এলাকায় অবস্থান নেয়। এসময় একটি সন্দেহভাজন প্রাইভেটকারকে থামিয়ে তল্লাশি চালালে ভেতরে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য পাওয়া যায়।

তল্লাশিকালে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের মোট ৪,৪২৮ পিস চকলেট উদ্ধার করা হয়। যার মধ্যে রয়েছে:১১০০ পিস নেসলে কিটক্যাট (Nestle Kitkat),১১8৮ পিস বেনজো (BENZO),৭২০ পিস স্নিকার্স (Snickers)৫৪০ পিস মেনটস (MENTOS),৪৮০ পিস ডেইরি মিল্ক (Dairy Milk),৪০০ পিস সফটার বার (Softer Bar)

গ্রেফতারকৃতরা হলেন:. দেওয়ান আনিছ (২৬), পিতা- মৃত দেওয়ান জামাল, সাং- চৌধুরীপাড়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।. নুরুজ্জামান (৪৪), পিতা- মোঃ বাদশা মিয়া, সাং- ব্রাহ্মনন্দী, আড়াইহাজার (আড়াইসিধা), নারায়ণগঞ্জ।

আশুগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মালামাল ও ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ধৃত আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

চোরাচালান বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
নিজস্ব প্রতিবেদক

