কসবায় ড্রাগ অ্যান্ড কেমিস্ট সমিতির সহ-সভাপতি হলেন মোঃ সবুজ খান জয়

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ড্রাগ অ্যান্ড কেমিস্ট সমিতির নতুন সভাপতি মো:ওসমান ফারুক ও সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোঃ সবুজ খান জয়। এ উপলক্ষে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা ড্রাগ অ্যান্ড কেমিস্ট সমিতির সম্মানিত সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও জেলা নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মোঃ সবুজ খান জয় কসবা টিভিকে বলেন, “আমাকে যে আস্থা ও দায়িত্ব দেওয়া হয়েছে, তার প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ। ভবিষ্যতে সংগঠনের কল্যাণে, ফার্মাসিউটিক্যাল ব্যবসার নৈতিক উন্নয়ন ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাব ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “মহান আল্লাহর কাছে অসীম শুকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাকে এই সম্মানের স্থানে পৌঁছে দিয়েছেন।”

কমিটির অন্যান্য পদে যারা আছেন উপরের তালিকা দেখুন
উল্লেখ্য, মোঃ সবুজ খান জয় দীর্ঘদিন ধরে কসবায় ফার্মাসিউটিক্যাল খাতে সুনামের সঙ্গে কাজ করে আসছেন এবং স্থানীয় ওষুধ ব্যবসায়ীদের মধ্যে তিনি একজন তরুণ ও সক্রিয় সংগঠক হিসেবে পরিচিত। এই নতুন কমিটির সদস্য ১৭জন নির্বাচিত হয়েছেন।

কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি ও কসবার টিভি পরিচালক খ.ম.হারুনুর রশীদ ঢালী,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও সাংগঠনিক সম্পাদক মো: জামশেদ মিয়ার পক্ষ থেকে নতুন কমিটিকে অভিনন্দনসহ শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।

স্টাফরিপোর্টার কসবা টিভি নিউজ ডেস্ক।
নিজস্ব প্রতিবেদক

