ব্রাহ্মণবাড়িয়ার কসবা অটো এন্ড ব্যাটারি আইপিএস ব্যবসায়ীক সমিতির ২০২৫ মিলন মেলা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটো অ্যান্ড ব্যাটারি আইপিএস ব্যবসায়ীক সমিতির উদ্যোগে ২০২৫ সালের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে স্থানীয় দি ফুড প্যাসেল রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানকে কেন্দ্র করে সমিতির সদস্যদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি হয়। ফিতাসহ কেক কেটে অনুষ্ঠানটি উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোঃ ফরহাদ ভুঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানজিল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ তসলিম মিয়া, কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও উপস্থাপক খ.ম. হারুনুর রশীদ ঢালী এবং সুরকার-গীতিকার অতিথি আরজু।

অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সজিব সরকার ও সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন। প্রতিটি সদস্য সংগঠনের লোগো দিয়ে তৈরী করা গেঞ্জি পড়ে মিলন মেলায় উপস্থিত হয়ে স্ব স্ব পরিচয় প্রদান করেন।

মিলন মেলা উপলক্ষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের সংগঠনের সভাপতি। একইসঙ্গে সমিতির সভাপতি ও সকল সদস্যদেরও স্মারক প্রদান করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন—অটো, ব্যাটারি ও আইপিএস ব্যবসায়ীদের উদ্দেশে তিনি আইনগত সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং সংগঠনের সার্বিক উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তানভীর আলম ঢালী কসবা টিভি ন্জিউজ ডেস্লাক:
নিজস্ব প্রতিবেদক

