দাঁড়িপাল্লায় ভোট দিলে ইসলাম ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা হবে–বরগুনা

দাঁড়িপাল্লায় ভোট দিলে ইসলাম ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা হবে বলে মন্তব্য করেছেন বরগুনা জেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মুহিব্বুল্লাহ হারুন।

রবিবার (২ নভেম্বর) বামনা উপজেলার সৈয়দ রহমত আলী স্টেডিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী বামনা উপজেলা শাখার উদ্যোগে এক জনসভায় এই মন্তব্য করেন তিনি।

এসময় তিনি আরো বলেন, “ন্যায়ভিত্তিক সমাজ গঠন চাই, অন্যায়ের বিরুদ্ধে ঐক্য চাই”, “আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই”।
তিনি বলেন, ইসলামী মূল্যবোধ থেকে বিচ্যুত জাতি কখনো ন্যায় ও শান্তি লাভ করতে পারে না। আজকের সমাজে দুর্নীতি, লুটপাট, বিচারহীনতা আর অন্যায়ের যে দৌরাত্ম্য দেখা যাচ্ছে, তা আল্লাহর বিধান থেকে দূরে সরে যাওয়ারই ফল।সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে নেতাকর্মীরা মিছিলসহ যোগ দেন।

প্রধান অতিথির বক্তব্যে আমির অধ্যাপক মাওলানা মুহিব্বুল্লাহ হারুন আরো বলেন,
যে জাতি ইসলামী মূল্যবোধ বিস্মৃত হয়, সে জাতি কখনো ন্যায় ও শান্তি পায় না। তাই আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ইসলাম ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠার আন্দোলনকে শক্তিশালী করতে হবে।সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বরগুনা-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ডা. সুলতান আহমদ বলেন, দাঁড়িপাল্লা শুধু একটি প্রতীক নয়, এটি ন্যায়, ইনসাফ ও ভারসাম্যের প্রতীক।

আমরা চাই এই দেশ আল্লাহর নির্দেশিত ন্যায়ভিত্তিক সমাজে পরিণত হোক। সেই সমাজ গঠনে জামায়াতে ইসলামী কাজ করছে নিরলসভাবে। আগামী নির্বাচনে বরগুনা-২ আসনের মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ইসলাম, ন্যায় ও মানবতার পক্ষে অবস্থান নেবে— এটাই আমাদের প্রত্যাশা।তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়; এটি একটি আদর্শিক আন্দোলন, যা দেশের মানুষকে ইসলামী মূল্যবোধে গড়ে তোলার জন্য কাজ করছে। ন্যায়ের পক্ষে দাঁড়ানো ও সমাজে ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের উদ্দেশ্য।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনা জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আবু জাফর মো. সালেহ, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. শামীম আহসান, গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য মো. আব্দুল জলিল আকন্দ প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন বামনা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মাওলানা সাইদুর রহমান।
বরগুনা প্রতিনিধি কসবা টিভি নিউজ ডেস্ক:

নিজস্ব প্রতিবেদক

