কসবার ফতেহপুর ঈদগাহ মাঠে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও সুসংবাদে মহান আল্লাহর দরবারে শুকরানা আদায় করেন।

বিএনপি থেকে বৈধ ভাবে ঘোষিত মনোনয়নকারী মুশফিকুর রহমানের নির্দেশনায় কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ফতেহপুর ওয়ার্ড এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আজ রোববার ১৮ জানুয়ারি বিকলে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং পরে বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের শান্তি ও মাগফিরাত কামনা করা হয়।
দোয়া মাহফিলেপ্র ধান অতিথি ছিলেন কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আশ্রাব আলী। বিশেষ অতিথি ছিলেন কসবা বিএনপির সাবেক সহসভাপতি মো:আনোয়ার হোসেন, বেলায়েত হোসেন হেলাল, কসবা পৌর বিএনপির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম, বিএনপির নেতা সফিকুল ইসলাম ছোটুন, কসবা উপজেলা বিএনপির নেতা এনামূল হক, কসবা উপজেলা যুবদলের আহবায়ক মাসুদুল হক ভুইয়া দিপু,গোপীনাথপুর বিএনপির সাবেক সভাপতি সফিকুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক মেম্বার, হুমায়ন কবীর, কসবা উপজেলা মহিলা দলের নেত্রী লৎফুর নাহার রীনা ও বিঘিনী রত্না মনি প্রমুখ।

স্থানীয় বিএনপির নেতা ও ব্যবসায়ী রণি মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন গোপীনাথপুর ইউপির সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন ভুইয়া, গোপীনাথপুর ইউপি যুবদলের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন, প্রবাসী ঐক্য ফোরামের সিনিয়র সহ সভাপতি মো:হানিফ ভুইয়া, ৬নং ওয়ার্ড যুবদল নেতা জামির হোসেন, বিএনপির নেতা অলেক মিয়া, যুবদল নেতা কালাম মিয়া, ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি কাউছার মিয়া, যুবদল নেতা আবু বাক্কার, বিএনপি নেতা বাছির মিয়া, বাদল মিয়া, হারেজ মিয়া, হান্নান মিয়া, মনির মিয়া, শরীফ মিয়া যুবদল, বিএনপি নেতা নুরু খা সহ প্রমুখ নেতারা। সমগ্ৰ অনুষ্ঠান টি পরিচালনা করেন গোপীনাথপুর ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক মো:আকরাম হোসেন ভুইয়া।

বক্তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ত্যাগ ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্ত পরিবেশে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে স্থানীয় নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দোয়া করেন এবং তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও যুবদল, ছাত্রদল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনে গণঅধিকার পরিষদের পদপ্রার্থী মো. জহিরুল হক চৌধুরীর দায়ের করা আপিল আবেদন শুনানিতে খারিজ হওয়ায় জননেতা ও সফল সাবেক এমপি মুশফিকুর রহমানের সকল কাগজ পত্র বৈধ ঘোষণা করা হয়। এ উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত সবাই এ সুসংবাদে মহান আল্লাহর দরবারে শুকরানা আদায় করেন।
তানভীর আলম ঢালী,কসবা টিভি নিউজ ডেস্ক:

নিজস্ব প্রতিবেদক

