দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ছবি সংগৃহীত
কসবা টিভি ডেস্ক রিপোর্ট:
দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে অনুষ্ঠিত নির্বাচনে তিনি পেয়েছেন ২৫৫ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার থাকলেও ভোট দিয়েছেন ৩৪৩ জন।
দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ভোট গণনা শেষে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করেন। প্রায় ৩৫ বছর পর একাধিক প্রার্থীর অংশগ্রহণে সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে দেশের সাংবিধানিক ইতিহাসে যুক্ত হলো নতুন অধ্যায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ কসবা-আখাউড়া আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য আবু হানিফ খন্দকার এবং কসবা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতাকর্মীরা পৃথকভাবে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক

