আশুগঞ্জে ট্রাক বোঝাই বিদেশি মদসহ ২ কারবারি গ্রেফতার

মো: হাবিব খান .স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাকযোগে মাদক পাচারের সময় বিপুল পরিমাণ বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ মার্চ) ভোরে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম ভোর ৫:৪০ ঘটিকায় টোলপ্লাজা এলাকায় অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন একটি হলুদ ও নীল রঙের ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ট্রাকের ভেতর থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ছোট-বড় সাইজের মোট ৬৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

মোঃ সাকিল (২৫), পিতা- মৃত হেলু মিয়া, মাতা- জহুরা বেগম।. জাহিদুল ইসলাম খোকন (২৪), পিতা- সাইফুল ইসলাম আন্না, মাতা- রুজিনা বেগম।
উভয় আসামির বাড়ি সিলেট জেলার কোম্পানিগঞ্জ থানার ইসলামপুর গ্রামে।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদক ও পাচারকাজে ব্যবহৃত ট্রাকটি বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিজস্ব প্রতিবেদক

