কসবা–আখাউড়ায় জামায়াত প্রার্থীর মন্তব্যে ক্ষুব্ধ বিএনপি কর্মীরা সোচ্চার সাধারণ ভোটার—ফ্যাক্টর হয়ে উঠছেন মুশফিকুর রহমান

—– খ.ম.হারুনুর রশীদ ঢালী—-
প্রিয় পাঠক, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বক্তব্যকে কেন্দ্র করে কসবা–আখাউড়ায় যেন আলোচনা–সমালোচনার ঝড় বইছে। রাজনীতির মাঠ হোক বা ভার্চুয়াল প্ল্যাটফর্ম—সব জায়গায় একই বিষয় এখন মানুষের মুখে মুখে। কোনো বক্তব্য প্রচারিত হলে তা নিয়ে প্রতিক্রিয়া, বিশ্লেষণ ও মতামত প্রকাশ করা নাগরিকের মৌলিক অধিকার; আবার বক্তব্য দেওয়াও ঠিক ততটাই ব্যক্তি স্বাধীনতার অংশ। এই দুইয়ের সমন্বয়েই তৈরি হয় জনমত, আর সেটিই তুলে ধরে সমাজের বর্তমান রাজনৈতিক আচরণ ও জনচেতনার প্রতিফলন।

ফেসবুকের প্রতিক্রিয়া, মাঠের মানুষের অভিমত এবং সামগ্রিক জনমতের আলোকে আজকের বিশেষ প্রতিবেদনে তুলে ধরছি সাম্প্রতিক আলোচিত সেই বিষয়টির বাস্তব চিত্র—দুই কলমে বিশ্লেষণের চেষ্টা মাত্র।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা–আখাউড়া অঞ্চলে নির্বাচনী উত্তাপ দিনদিন বাড়ছে। মাঠে এখন একটিই আলোচনার বিষয়—জামায়াতের প্রার্থী আতাউর রহমান সরকারের সাম্প্রতিক বক্তব্য। বিএনপি মনোনীত প্রার্থীকে উদ্দেশ্য করে তাঁর করা বিরূপ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তৈরি হয়েছে ব্যাপক প্রতিক্রিয়া। বিশেষ করে বিএনপির নেতাকর্মীদের মাঝে প্রবল ক্ষোভের ঝড় বইছে, যা পুরো নির্বাচনী পরিবেশকে নাড়িয়ে দিয়েছে।

প্রতিপক্ষের চাপ বাড়ছে—বিএনপির গণজোয়ারই কারণ?
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কসবা–আখাউড়ায় বিএনপির সাম্প্রতিক গণজোয়ার ও বাড়তে থাকা জনসমর্থন প্রতিপক্ষের ওপর দৃশ্যমান চাপ তৈরি করেছে। গত কয়েক সপ্তাহে ঘরে ঘরে ভোটারদের সাথে সাক্ষাৎ, পথসভা, গণসংযোগ এবং মাঠ পর্যায়ের সংগঠিত কর্মকাণ্ড বিএনপির পক্ষে প্রবল সাড়া তৈরি করেছে।
এই অবস্থায় বিরূপ মন্তব্যকে অনেকেই “রাজনৈতিক অস্থিরতা তৈরির প্রচেষ্টা” হিসেবে দেখছেন।

বিএনপি কর্মীদের ক্ষোভ: “আমরা নীতির রাজনীতি করি”জামায়াত প্রার্থীর মন্তব্যের পরপরই কসবা–আখাউড়ার বিভিন্ন এলাকায় ক্ষোভ প্রকাশ করছে বিএনপির নেতাকর্মীরা। তাদের বক্তব্য—“বাংলার মানুষ ব্যক্তিগত আক্রমণ পছন্দ করে না। আমরা মূল্যবোধ আর গণতন্ত্রের রাজনীতি করি।”

তরুণ কর্মীরা আরও ক্ষুব্ধ। তাদের মতে—“যার গ্রহণযোগ্যতা কম, সেই প্রার্থীই ব্যক্তিগত আক্রমণ করে আলোচনায় আসতে চান।”
সাধারণ ভোটারদের প্রতিক্রিয়া: ‘মন্তব্য নয়, কাজের রাজনীতি চাই’ সাধারণ ভোটারেরাও বিষয়টি নিয়ে স্পষ্ট মত দিয়েছেন। কসবার বাজার, আখাউড়ার দোকানপাট কিংবা চায়ের আড্ডা—সব জায়গায় একই সুর—“কে কী বলল সেটা নয়—কে এলাকার উন্নয়ন করবে, সেবা দেবে, শান্তি ফিরিয়ে আনবে সেটা গুরুত্বপূর্ণ।”

একজন প্রবীণ ভোটারের ভাষায়—“যখন বুঝতে পারে মানুষ তাদের দিকে নেই, তখনই বিরূপ মন্তব্য শুরু হয়—এটা পুরোনো কৌশল।” বাড়ছে বিএনপির গণজোয়ার—কারণগুলো স্পষ্ট পর্যবেক্ষণে দেখা গেছে, কয়েকটি কারণে বিএনপির জনপ্রিয়তা বাড়ছে—ঘরে ঘরে গণসংযোগে স্বতঃস্ফূর্ত সাড়া তরুণ ভোটারদের সক্রিয় উপস্থিতি এলাকার পুরোনো নেতৃত্বের প্রতি আস্থা মাঠ পর্যায়ের নেতাকর্মীদের ঐক্য অতীতের উন্নয়ন কর্মকাণ্ডের ইতিবাচক স্মৃতি এ কারণে জামায়াতসহ প্রতিদ্বন্দ্বী দলের ওপর চাপ বাড়ছে বলে বিশ্লেষকদের ধারণা।

রাজনৈতিক সংস্কৃতির অবনতি নাকি কৌশলগত বক্তব্য?জামায়াত প্রার্থীর বক্তব্য নিয়ে বিশ্লেষকদের মত ভিন্ন ভিন্ন।কেউ বলছেন—“এটি ভোটারকে বিভ্রান্ত করার চেষ্টা।”আবার কেউ বলেন—এটি আলোচনায় থাকার কৌশল।”
তবে একমত সবাই—নেতিবাচক মন্তব্য এখন ভোটারকে আর প্রভাবিত করতে পারে না। বরং উল্টো প্রতিক্রিয়া তৈরি করে।

নির্বাচনী ভবিষ্যৎ: শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা রাজনৈতিক উত্তাপ বাড়লেও সাধারণ মানুষ শান্তিপূর্ণ নির্বাচন চায়। তারা চায়—বাস্তবসম্মত উন্নয়ন পরিকল্পনা-শিক্ষা, রাস্তা, স্বাস্থ্য নিয়ে সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি,ভদ্র এবং ইতিবাচক রাজনৈতিক আচরণ।

একজন স্থানীয় ব্যবসায়ী বলেন—“আমাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে কথা বলুক প্রার্থীরা। ব্যক্তিগত আক্রমণ করে কেউ নেতা হতে পারে না।”বড় বিষয় যদি কথা বলি তাহলে : মাঠে ‘বড় ফ্যাক্টর’ হয়ে উঠছেন বিএনপি থেকে মনোনয়ন প্রাপ্ত ধানের শীর্ষের পদ প্রার্থী মুশফিকুর রহমান।কারণ মুশফিকুর রহমান ভোটারের গণজোয়ারে অন্য প্রার্থীরা দিশেহারা হয়ে উঠেছেন। এখানে বিএনপির অন্য প্রার্থী আসলে অন্য দলের প্রার্থীরা এত দিশেহারা হত না।

জামায়াত প্রার্থীর বক্তব্য নিয়ে ফেসবুকে বিএনপির স্থানীয় নেতারা কঠোর সমালোচনা করলেও রাজনৈতিক বিশ্লেষকদের আরেকটি মূল পর্যবেক্ষণ আরও আলোচনায় এসেছে—কসবা–আখাউড়ার ভোটের মাঠে বিএনপির প্রবীণ নেতা, সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান দিন দিন এখন একটি বড় ফ্যাক্টর।

সচেতন মহলের মতে—তাঁর দীর্ঘদিনের সাংগঠনিক শক্তি। আর বিগত দিনে মুশফিকুর রহমান এলাকায় ব্যাপক কাজ করেছেন।তাই বিএনপির নীতিনিধারকরা মাঠের হিসেব নিকাশের অংক করে বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাঠ জরিপে ফলাফলে মুশফিকুর রহমান এগিয়ে থাকায় অবশেষে কসবা আখাউড়ায় ধানের শীর্ষে মনোনয়ন দিয়েছেন। তাই মুশফিকুর রহমানের জনপ্রিয়তা আর ভোটের মাঠে এগিয়ে থাকায় অন্য প্রার্থীরা দিশেহারা হয়ে মাঠে ঘাটে আবোল তাবোল উক্তি করছেন বলে অনেকেই জানান।

এলাকায় ব্যক্তিগত জনপ্রিয়তা অতীতে উন্নয়নমুখী ভূমিকা বিভিন্নশ্রেণি–পেশার মানুষের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক এই সবকিছু মিলিয়েই তিনি পুরো নির্বাচনী মাঠে বিএনপির প্রধান শক্তির কেন্দ্র হিসেবে গণ্য হচ্ছেন।
অনেকেই বলছেন—“মুশফিকুর রহমান আছেন বলেই বিএনপি সংগঠিত, আত্মবিশ্বাসী এবং জনমুখী প্রচারণায় শক্ত অবস্থানে রয়েছে।”কসবা–আখাউড়ার নির্বাচন এখন শুধু দলীয় প্রতিদ্বন্দ্বিতা নয়; এটি রাজনৈতিক নৈতিকতা ও নেতৃত্বের পরীক্ষাও। বিরূপ মন্তব্যে উত্তাপ বাড়লেও শেষ পর্যন্ত ভোটাররাই সিদ্ধান্ত নেবে কোন নেতৃত্বে তারা ভবিষ্যৎ দেখতে চায়।

আবার অনেকে বলেছেন একটি বড় দলে পাওয়া না পাওয়া বিষয়ে পক্ষে বিপক্ষে ভিন্নমত থাকতেই পারেন।তবে বেলা শেষে সকলেই এক পতাকার তলে আসবেন।এইটা সময়ের ব্যাপার।সব নজর এখন ভোটের দিনের দিকে—আর সমস্ত আলোচনার কেন্দ্রে মুশফিকুর রহমানের ভূমিকাই সবচেয়ে বড় বলে সচেতনমহল অভিমত প্রকাশ করেছেন।
লেখক: সভাপতি, কসবা উপজেলা প্রেসক্লাব ও সম্পাদক, কসবা টিভি ।

নিজস্ব প্রতিবেদক

