হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় কুটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম জিতু

ব্রাহ্মণবাড়িয়ার কুটি ইউনিয়নে সৃষ্টি হয়েছে এক হৃদয়বিদারক শোকের পরিবেশ। হাজারো মানুষের অশ্রুসিক্ত চোখ ও ভারাক্রান্ত হৃদয়ে বিদায় জানানো হলো কুটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, জনদরদি সেবক নজরুল ইসলাম জিতুকে।

আজ জোহর নামাজ শেষে কুটি অটল বিহারী উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শুরুর আগেই মাঠজুড়ে নেমে আসে নীরবতা—যেন পুরো এলাকা শোকে স্তব্ধ।

জানাজায় অংশ নেন রাজনৈতিক, সামাজিক, শিক্ষাঙ্গন ও সাংবাদিক অঙ্গনের অসংখ্য ব্যক্তিত্ব। উপস্থিত ছিলেন—বিএনপির মনোনয়নপ্রাপ্ত সাবেক এমপি মুশফিকুর রহমান, জামায়াতে ইসলামী কসবা–আখাউড়ার পদপ্রার্থী মো. আতাউর রহমান সরকার, জেলা বিএনপির সহ সভাপতি মুহাম্মদ ইলিয়াছ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমূল হুদা খন্দকার ও বেলাল উদ্দিন সরকার তুহিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন,

উন্নতম সদস্য আলহাজ্ব কবীর আহাম্মদ ভুইয়া, জেলা বিএনপির সদস্য হানিফ খন্দকার, নাছির উদ্দিন হাজারী, কসবা উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট ফখর উদ্দিন আহাম্মদ খান, সিনিয়র সহ সভাপতি ইকলিল আজম, সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন, সাংগঠনিক সম্পাদক কামিল উদ্দিন, কসবা উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার, সাবেক আমীর পীরজাদা শিবলী নোমানি, কসবা পৌর বিএনপির সভাপতি মো. শরীফুল ইসলাম।

এছাড়াও অংশ নেন কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ. ম. হারুনুর রশীদ ঢালী, কসবা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হান্নান, উপজেলা সাংবাদ ফোরামের সভাপতি সবুজ খান জয়, উপজেলা যুবদলের সদস্য সচিব জিয়াউল হুদা শিপনসহ অসংখ্য রাজনৈতিক নেতা, শিক্ষক, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানাজা শেষে তাকে নোয়াবাড়ি কবরস্থানে দাফন করা হয়। দাফনকালে স্বজন–সমর্থক–শুভানুধ্যায়ীদের কান্নায় আকাশ–বাতাস ভারী হয়ে ওঠে।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর রবিবার সকাল ১০টা ৩৭ মিনিটে ঢাকা পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ ১ ডিসেম্বর ২০২৫, সেই শ্রদ্ধা ও ভালোবাসার জানাজা হয়ে গেল অটল বিহারী উচ্চ বিদ্যালয়ের মাঠে।

জনসেবায় নিবেদিতপ্রাণ এই মানুষের বিদায়ে কুটি ইউনিয়নের মানুষ আজ সত্যিই শূন্যতা অনুভব করছে। তাঁর চলে যাওয়া স্থানীয় রাজনীতি ও সমাজসেবায় এক অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে দীর্ঘদিন।

তানভীর আলম ঢালী,কসবা টিভি নিউজ ডেস্ক:
নিজস্ব প্রতিবেদক

