কসবায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী হামলার অভিযোগ, অপর দিকে অবসরপ্রাপ্ত সার্জেন্ট শামীমের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ মিছিল

স্টাফরিপোটার,কসবা টিভি নিউজ ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী হামলার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ভুক্তভোগী পরিবার। অভিযোগে বলা হয়েছে, এলাকার কয়েকজন চিহ্নিত ব্যক্তি দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে আসছে। এতে বাধা দিতে গেলে ভয়ভীতি প্রদর্শন ও হামলার শিকার হতে হচ্ছে স্থানীয়দের।



লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছে। সম্প্রতি মাদক ব্যবসার প্রতিবাদ করায় সংঘবদ্ধ হয়ে ভুক্তভোগীর বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে নারী ও শিশুসহ পরিবারের একাধিক সদস্য আহত হন। এ সময় ঘরবাড়ি ভাঙচুর ও নগদ অর্থ লুটের অভিযোগও করা হয়েছে।অবসরপ্রাপ্ত সার্জেন্ট শামীম কুমিল্লা সিএম এইচ সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ভুক্তভোগী পরিবারের দাবি, হামলার সময় প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বর্তমানে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ঘটনার পর আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে কসবা থানা অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা কসবা টিভিকে জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আসামীদের গ্রেফতারে জোর তৎপরতা অব্যাহত রেখেছেন।


অপর দিকে, আজ ২৪ জানুয়ারি শনিবার সকালে কসবা পুরাতন বাজার চত্বরে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থা কসবা উপজেলা শাখার আয়োজনে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

অবসরপ্রাপ্ত সার্জেন্ট শামীমের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত এই কর্মসূচিতে অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা অংশ নেন। মানববন্ধনে আহত সার্জেন্ট শামীমের পিতা, স্ত্রী এবং একাধিক অবসরপ্রাপ্ত সেনা সদস্য বক্তব্য প্রদান করেন। বক্তব্য রাখেন মামলার বাদী লিয়াকত আলী,আহত সাজেন্টের স্ত্রী লিওজা জেসমিন,অব: সাজেন্ট মো:আব্দুল আলীম,অব:সাজেন্ট দেলোয়ার হোসেন,মাস্টার ওয়েন্ট অফিসার অব:আজিজুর রহমান, তানভীর আলম ঘাহীন,অব:সাজেন্ট লোকমান ,অব:মাজেন্ট মো:দুলাল প্রমুখ।

বক্তারা বলেন, একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ওপর সন্ত্রাসী হামলা দেশ ও জাতির জন্য লজ্জাজনক। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। পাশাপাশি অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। মামলার এজাহার র্সত্রে প্রকাশ বিবাদীরা হলেন কসবা উপজেলা কায়েমপুর ইউপির মো:জুয়েল মিয়া(বাদশা জুয়েল)(৩৫) পিতামৃত- আবুল বাশার, মো:শামীম মিয়া(৪২),পিতা মৃত-ছিদ্দিকুর রহমান,সাইফুল ইসলাম(২৫) পিতা-তারা মিয়া,সজল মিয়া(৩৪)পিতা-আজ্জম মিয়া,সর্ব সাং উওর চক বস্তা, ইমন মিয়া(২৬) পিতা আব্দুল আলিম সাং মঈনপুর সর্ব থানা কসবা,জেলা ব্রাহ্মণবাড়িয়া। এছাড়াও মানববন্ধনকারীরা বলেন তাদের জীবনেরনিরাপওা নেই।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল পুরাতন বাজার এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

নিজস্ব প্রতিবেদক

