ভুল স্বীকারে সাহস—সামাজিক মাধ্যমে আলোচিত তরুণীর ক্ষমা প্রার্থনা, ফিরতে চান স্বাভাবিক জীবনে

ছবি-সংগৃহীত
আকলিমা রশীদ ঢালী:
প্রিয় পাঠক,
আমরা সাধারণত এমন বিষয় নিয়ে খুব একটা লিখি না, যেগুলো কারও ব্যক্তিগত সম্মানহানির কারণ হতে পারে। আমাদের লক্ষ্য সবসময় গঠনমূলক সাংবাদিকতা—কাউকে ছোট করা নয়, বরং সত্য ও মানবিক দিক তুলে ধরা। তবুও সাম্প্রতিক একটি ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যেখানে অনেকেই বিভিন্নভাবে মতামত প্রকাশ করেছেন। তাই বিষয়টি পাঠকের সামনে ভারসাম্যপূর্ণভাবে তুলে ধরা প্রয়োজন মনে করেছি।

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছোট কনটেন্টও মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। সম্প্রতি এমনই এক ঘটনায় আলোচিত হন সম্ভবত নামটি উপরের আইডি মোতাবেক হয়ত জনৈক রিহিয়া রিহি নামের এক তরুণী। তার প্রকাশিত কিছু ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া তৈরি হয়, যা অনেকের মনে কষ্টেরও কারণ হয়ে দাঁড়ায়।

তবে ঘটনার ইতিবাচক দিক হলো—সমালোচনার মুখে তিনি নীরব না থেকে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার তৈরি ভিডিওগুলো ছিল মূলত বিনোদনের উদ্দেশ্যে। কিন্তু এর প্রভাব যে ভিন্নভাবে মানুষের মনে আঘাত করেছে, সেটি তিনি উপলব্ধি করতে পেরেছেন।

পোস্টে তিনি আরও বলেন, তিনি একজন সাধারণ মানুষ এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখিত। নিজের ভুল বুঝতে পেরে তিনি সবার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এবং স্বাভাবিক জীবনে ফিরে যেতে চান বলে উল্লেখ করেছেন। একইসঙ্গে তিনি অনুরোধ জানিয়েছেন—রাস্তা বা অন্য কোথাও তাকে দেখলে যেন কেউ খারাপ আচরণ না করে, বরং সহমর্মিতার দৃষ্টিতে দেখেন।

এই ঘটনাটি আমাদের সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। সামাজিক মাধ্যমে কনটেন্ট তৈরি যেমন সহজ, তেমনি এর প্রভাবও ব্যাপক। তাই দায়িত্বশীলতা যেমন জরুরি, তেমনি ভুল হলে তা স্বীকার করার মানসিকতাও প্রশংসনীয়। সে ছেলে হয়ে মেয়ে সেজে করেছেন অভিনয় করার বিষয়টি বা সে তার বিষয়ে আলোচিত হয়েছে যেমন সমালোচনা হয়েছেন তেমন……।

সবশেষে বলা যায়, ভুল স্বীকার করে নতুন করে শুরু করার যে চেষ্টা—তা সবসময়ই ইতিবাচক। সমাজ যদি সেই সুযোগ দেয়, তবে একজন মানুষ সহজেই তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।

লেখক:বিশেষ প্রতিবেদক পাক্ষিক অপরাধ পত্র ,ডিগ্রী অধ্যায়নরত শিক্ষার্থী,নিউজ প্রেজেন্টার কসবা টিভি।

নিজস্ব প্রতিবেদক

