কসবায় আবারো এস আই ফারুক হোসেনের অভিযানে ১০ কেজি গাঁজাসহ সিএনজি অটোরিকশা জব্দ, পলাতক ১

কসবা টিভি ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা এলাকায় মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজা ও একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এক আসামি পলাতক রয়েছেন।
পুলিশ জানায়, বুধবার (২২ এপ্রিল ২০২৬) রাত ১১টা ১০ মিনিটের দিকে কসবা থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই (নিরস্ত্র) মো. ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সসহ কসবা পৌরসভার শীতলপাড়া এলাকায় অভিযান চালান।
এ সময় উত্তরা বাজাজ মোটরসাইকেল শোরুমের দক্ষিণ পাশের পাকা রাস্তা থেকে ১০ কেজি গাঁজা এবং একটি সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, অভিযানের সময় প্রধান আসামি মো. নাজিম উদ্দিন ভূইয়া (৩৮) পালিয়ে যান। এছাড়া আরও তিনজন অজ্ঞাতনামা আসামি রয়েছেন।
১০ কেজি গাঁজাসহ জব্দ: ১টি সিএনজি অটোরিকশা
পলাতক: ১ জন,অজ্ঞাত: ৩ জন। উদ্ধারকৃত আলামত উপস্থিত স্বাক্ষীদের সামনে জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কসবা থানা অফিসার ইনর্চাজ নাজনীন সুলতানা বলেন মাদকের সাথে কোনো প্রকাশ আপোষ নেই।
নিজস্ব প্রতিবেদক

