কসবা পুরাতন বাজারের ভ্যানচালক আলমের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রয়াত ভ্যানচালক আলমের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মাগরিবের পর কসবা পৌর মুক্তমঞ্চে এ মাহফিলের আয়োজন করে কসবা উপজেলা ভ্যানচালক সমিতি। সভায় সভাপতিত্ব কসবা উপজেলা শ্রমি দলের আহবায়ক তবিবুর রহমান জীবন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ. ম. হারুনুর রশীদ ঢালী এবং কসবা পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির অর্থ সম্পাদক হাজী দুলু মিয়া।

এছাড়া কসবা ভ্যানচালক সমিতির জরিফ মিয়া, দুলাল মিয়াসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। দোয়া ও মিলাদ পরিচালনা করেন কসবা কেন্দ্রীয় জামে মসজিদ, থানা মসজিদ, তেতৈয়া, চড়নাল ও পুরাতন বাজার জামে মসজিদের পেশ ইমামগণ। আলমের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

তানভীর আলম ঢালী কসবা টিভি নিউজ ডেস্ক:
নিজস্ব প্রতিবেদক

