বিশ্ব ওরশ শরীফ-২০২৭ উপলক্ষে কসবায় হাজারো জাকেরানের দাওয়াতি র্যালি

কসবা টিভি ডেস্ক রিপোর্ট:
আগামী ২৩, ২৪, ২৫ ও ২৬ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিতব্য মহা পবিত্র বিশ্ব ওরশ শরীফ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দাওয়াতি ও প্রচারমূলক র্যালি করেছে উপজেলা জাকের পার্টি ও সহযোগী সংগঠন। এতে হাজারের অধিক জাকেরান অংশগ্রহণ করেন।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে কসবা উপজেলা সদরে এ র্যালির আয়োজন করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাকের পার্টির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।
কসবা উপজেলা জাকের পার্টির সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও কেন্দ্রীয় জাকের পার্টি বাস্তুহারা ফ্রন্টের সহসভাপতি খ.ম. হারুনুর রশীদ ঢালী।
এ সময় স্থানীয় জাকের পার্টির নেতৃবৃন্দ ও জাকেরানরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আগামী ২৩ থেকে ২৬ জানুয়ারি ২০২৭ পর্যন্ত অনুষ্ঠিতব্য মহা পবিত্র বিশ্ব ওরশ শরীফের দাওয়াত সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এ প্রচার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তাঁরা বিশ্ব ওরশ শরীফে ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণের আহ্বান জানান।
র্যালিতে বিপুলসংখ্যক জাকেরানের অংশগ্রহণে কসবা উপজেলা সদরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

নিজস্ব প্রতিবেদক

